বাড়ির নকশা, সেটব্যাক, জমি বণ্টন ও বাউন্ডারি দেয়াল হিসাবের ব্যবহারিক গাইড
প্লট কেনার পর বাড়ি নির্মাণের প্রথম ধাপ হলো সঠিক সেটব্যাক (Setback) ও গ্রাউন্ড কভারেজ নির্ধারণ করা। রাজউক (RAJUK), সিডিএ কিংবা পৌরসভার ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী প্লটের সামনে, পিছনে ও দু’পাশে নির্ধারিত খোলা জায়গা ছেড়ে মূল ভবনের ফুুটপ্রিন্ট তৈরি করতে হয়। আমাদের সেটব্যাক ভিজ্যুয়ালাইজারে মাপ দিলেই তাৎক্ষণিক ব্লুপ্রিন্ট নকশা এবং সরাসরি AutoCAD-এ ব্যবহারের জন্য দুই-লেয়ারের .DXF ফাইল ডাউনলোড করা যায়।
যৌথ মালিকানা বা ওয়ারিশদের মাঝে জমি ভাগ-বাঁটোয়ারার সময় সবচেয়ে বড় জটিলতা তৈরি হয় কমন রাস্তা বাদ দেওয়া এবং ফিতা দিয়ে রাস্তার দিকের ফ্রন্টেজ নির্ভুলভাবে চিহ্নিত করা নিয়ে। আমাদের প্লট পার্টিশন টুল প্রতিটি অংশীদারের জন্য শতাংশ, কাঠা ও বর্গফুটের পাশাপাশি সরাসরি ফুট-ইঞ্চি ফ্রন্টেজ দেখিয়ে দেয়। এছাড়া সীমানা সুরক্ষিত করতে ৫ ইঞ্চি বা ১০ ইঞ্চি বাউন্ডারি দেয়ালের ইট, সিমেন্ট ও বালুর পরিমাণ সহজেই আগে থেকে হিসাব করে বাজেট পরিকল্পনা করা সম্ভব।
Architectural, Partition & Masonry Formula Reference
| Calculation | Engineering Formula | Standard Basis |
|---|---|---|
| Buildable Footprint | (L − Front − Back) × (W − Left − Right) | Ground Coverage % = Buildable / Total × 100 |
| Owner Partition Share | Net Area = Gross − Passage; Share = Net × (Ratio / ΣRatio) | Frontage = Net Width × Share % |
| 5″ / 10″ Brickwork | 5 bricks/sq ft (5″) · 10 bricks/sq ft (10″) | 12 bricks/CFT (incl. ~4% wastage) |
| Masonry Mortar (1:5) | Dry Vol = Wall CFT × 0.30 × 1.35 | 1 bag 50 kg cement = 1.25 CFT |
| Both-Side Plaster (1:6) | Dry Vol = 2 × Wall Area × (0.5/12) × 1.35 | 12 mm (0.5″) thickness per face |